বিএমইউ ও এটুআই প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর

2026-01-28T18:56:00+00:00
2026-01-28T18:56:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএমইউ ও এটুআই প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৫৯)
X

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর মধ্যেএকটি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত  হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিএমইউ'র শহীদ ডা. মিল্টন হলে এসমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। এসময় বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা নিশ্চিতকরণের গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিএমইউ'র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ ছাড়াও এটুআই প্রোগ্রাম এর গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বিএমইউএর পক্ষে স্বাক্ষর করেন বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান।। এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা: আব্দুর রফিক, হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, কনসালটেন্ট (সরকারি পেমেন্ট সেবা) মোহাম্মদ শাহাদাত হোসেন। 

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর চিকিৎসা পরিষেবা, শিক্ষাদান এবং গবেষণার সকল কার্যক্রমের আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে বিএমইউ এর ওয়েবপোর্টাল বা সিস্টেমের সংশ্লিষ্ট সকল সেবার ফি ও আনুষঙ্গিক বিল সংগ্রহ প্রক্রিয়াকে এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম একপে-এর সাথে সংযুক্ত করে যে কোনো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি (এমএফএস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিং ইত্যাদি) ব্যবহারের মাধ্যমে নাগরিকগণ তাদের প্রদেয় ফি/বিল যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সহজে পরিশোধ করতে পারে সেইরূপ একটি পেমেন্ট সলিউশন তৈরিতে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করা এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য। 

যার ফলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর আধুনিক চিকিৎসা সেবা প্রদান, শিক্ষাদান এবং গবেষণার সার্বিক কার্যক্রমের অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ ক্যাসলেস পদ্ধতি বাস্তবায়ন সহজ হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিএমইউ এবং এটুআই এর মধ্যে এ সমঝোতা স্মারক এর মাধ্যমে বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের এক দীর্ঘ যাত্রা শুরু হলো। এই কার্যক্রমের মাধ্যমে রোগীরা সহজেই বিভিন্ন ধরণের পেমেন্ট ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারবেন। তাছাড়া ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যগত সকল ধরণের রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হবে। যা বিএমইউর শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় বড় ধরণের অবদান রাখবে। 

বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে জোরদার, গতিশীল, সমৃদ্ধ করা এবং রোগীদের ভোগান্তি দূর করাসহ চিকিৎসা সেবা প্রাপ্তিকে সহজীকরণ করতে আজকের এই সমঝোতা স্মারক বিশেষ অবদান রাখবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy