সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ‘বেতন কার্ড’ ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং সেবা “বেতন কার্ড” এর আওতায় প্রদত্ত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট

2026-08-02T17:09:15+00:00
2026-08-02T17:09:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ‘বেতন কার্ড’ ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং সেবা “বেতন কার্ড” এর আওতায় প্রদত্ত গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে মারমা কম্পোজিট লিমিটেড-এর দুইজন মৃত কর্মচারীর পরিবারের কাছে দুইটি বীমা দাবির চেক হস্তান্তর করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সহযোগিতায় প্রদত্ত এই বীমা সুবিধা করপোরেট পে-রোল গ্রাহকদের কর্মীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদারে সাউথইস্ট ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সি.ই.ও. মো. খালিদ মাহমুদ খান এবং মারমা কম্পোজিট লিমিটেড-এর পরিচালক আজাদ বিন আশরাফ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন এবং মো. সেকান্দার-ই-আজম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের “বেতন কার্ড” একটি আধুনিক পে-রোল ব্যাংকিং সেবা, যা করপোরেট প্রতিষ্ঠানের বেতন ও অন্যান্য ভাতা দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে বিতরণ নিশ্চিত করে। 

বিশেষ করে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য এ সেবাটি বেতন বিতরণকে সহজ করার পাশাপাশি গ্রুপ ইন্স্যুরেন্সের মতো মূল্যসংযোজিত সুবিধা প্রদান করে কর্মীদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করে।






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy