বিএসইসির সাথে সিডিবিএলের সভা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে কমিশন সভা কক্ষে বিএসইসির সাথে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত

2026-01-28T20:59:51+00:00
2026-01-28T20:59:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএসইসির সাথে সিডিবিএলের সভা
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৬৮)
X

রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে কমিশন সভা কক্ষে বিএসইসির সাথে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন এবং সিডিবিএল এর পক্ষে সিডিবিএল এর চেয়ারম্যান তপন চৌধুরী নেতৃত্ব দেন। 

এসময় পুঁজিবাজারের অটোমেশন, পুঁজিবাজারের কাঠামোগত আধুনিকায়ন, কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট, সার্ভেইল্যান্স যুগোপযোগীকরণ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ অন্যান্যের মধ্যে বলেন, “পুঁজিবাজারে ভালো ও মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিসমূহকে তালিকাভুক্ত করতে হবে। নতুন আইপিও রুলসের মাধ্যমে আরো বেশি প্রফেশনাল ও বিশ্বমানের পদ্ধতিতে প্রাইস ডিসকভারির সুযোগ তৈরি হয়েছে। পুঁজিবাজারে বিভিন্ন ক্ষেত্রে সিডিবিএল এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেওয়াইসি সিস্টেম ডেভেলপমেন্ট ও সার্ভেইল্যান্স যুগোপযোগীকরণসহ পুঁজিবাজারের উন্নয়নে সিডিবিএলকে লিডারশিপ রোলে দেখতে চায় বিএসইসি।” 

তিনি পুঁজিবাজারে উন্নয়ন পরিকল্পনা ও তার বাস্তবায়নে সিডিবিএল সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের জন্য সিডিবিএলকে কাস্টডিয়ানের মতো নতুন ভূমিকায়ও কমিশন দেখতে চায় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠিত সভায় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর চেয়ারম্যান তপন চৌধুরী অন্যান্যের মধ্যে বলেন, “দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসা উচিত। পুঁজিবাজারের উন্নয়নে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।”

বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মোতালেব, সিডিবিএল এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উক্ত সভায় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy