প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম (ভিজিট : ৯০)

X
কুতুবদিয়ায় নিষিদ্ধ হাঙ্গর মাছ বিক্রির উদ্দেশ্য বাজারে নেয়ার পথে নুরুল হক নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী (ভুমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট থেকে ভ্যানগাড়ী করে বিক্রির উদ্দেশ্য বাজারে আনার পথে পুলিশের হাতে আটক হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই মাছ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা এবং হাঙ্গর মাছটি মাটিতে পুতে পেলতে বন বিভাগের কাছে হস্তান্তর করে ভ্রাম্যমাণ আদালত।