নেছারাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদককারবারি দম্পতি আটক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি দম্পতিকে

2026-01-29T11:16:35+00:00
2026-01-29T11:16:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদককারবারি দম্পতি আটক
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৪৩৬)
X

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি দম্পতিকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)। স্থানীয় সূত্রের দাবি, তারা নেছারাবাদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগও ছিল। আটক রাসেল হাওলাদার স্বরূপকাঠি পৌর শহরের ৭ নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

অভিযান চলাকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম গাঁজা, ১২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ২টি সিসি ক্যামেরা, একটি মেমোরি কার্ড, ৬টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাইফসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে জানা গেছে।

অভিযান শেষে আটক দম্পতিকে উদ্ধারকৃত আলামতসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। 

নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে মাদক ব্যবসা দমন সহজ হবে এবং সমাজ মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy