মাধবপুরে দেড় লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম (ভিজিট : ৪৫)

X
জব্দকৃত ভারতীয় জিরা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)।
বিজিবি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড-ভ্যান আটক করা হয়। তল্লাশীর সময় বিপুল পরিমাণ কসমেটিক্স ও মশার কয়েল জব্দ করা হয়। একই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন সাতছড়ি-তেলিয়াপাড়া অংশে আরও একটি কাভাড-ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।