২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের রেকর্ড দাম, পৌছালো কী তিন লাখে?

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে স্বর্ণের দামে অতীতের সব রেকর্ড ভেঙে গেলো। পাশাপাশি এক লাফে ভরিতে ১৬ হাজার টাকা বৃদ্ধির ঘটনা এর আগে ঘটেনি।

2026-01-29T14:08:20+00:00
2026-01-29T14:16:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের রেকর্ড দাম, পৌছালো কী তিন লাখে?
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:০৮ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ২:১৬ পিএম  (ভিজিট : ১৬২)
X

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে স্বর্ণের দামে অতীতের সব রেকর্ড ভেঙে গেলো। পাশাপাশি এক লাফে ভরিতে ১৬ হাজার টাকা বৃদ্ধির ঘটনা এর আগে ঘটেনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন দাম কার্যকর হবে একই দিন থেকেই।

দাম বৃদ্ধির পর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

স্বর্ণের দামের পাশাপাশি বেড়ে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে আট হাজার ৫৭৩ টাকা, এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে আট হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ছয় হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি এক লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম।




  বিষয়:   স্বর্ণের দাম  সোনার দাম  রেকর্ড  বাজুস 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy