সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতে সর্বোচ্চ ৯.৫ শতাংশ সুদ পাবেন: গভর্নর

অর্থনীতি ডেস্ক

অর্থ-বানিজ্য

২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে সুদ পাবেন বলে

2026-01-29T15:28:11+00:00
2026-01-29T15:33:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতে সর্বোচ্চ ৯.৫ শতাংশ সুদ পাবেন: গভর্নর
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৩:৩৩ পিএম  (ভিজিট : ১৫১)
X

২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে সুদ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের এই সুদের হার বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক।

একই সঙ্গে তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। কারণ, এই দুই বছরে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকই বড় অঙ্কের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী ব্যাংক লোকসানে থাকলে আমানতকারীদের মুনাফা পাওয়ার কথা নয়। তবে সরকার অনুকম্পা হিসেবে ৪ শতাংশ হারে মুনাফা দিচ্ছে। এতে মোট ব্যয় হবে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা।

গভর্নর আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাসিক ডিপোজিট স্কিমের বিপরীতে আমানতকারীরা মাস-ভিত্তিতে সুদ পাবেন। তবে ২ লাখ টাকার বেশি মূলধন উত্তোলনে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমানতকারীদের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণের জন্য আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি হটলাইন চালু করবে।





  বিষয়:   গভর্নর  সম্মিলিত ইসলামী ব্যাংক  আহসান এইচ মনসুর  সুদের হার 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy