ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: কেএম বিল্লাল

টঙ্গীবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেএম বিল্লাল বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

2026-01-29T18:15:22+00:00
2026-01-29T18:15:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর করবো: কেএম বিল্লাল
টঙ্গীবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৪০)
টঙ্গীবাড়ীতে কেএম বিল্লালের নির্বাচনী গণসংযোগ
X

টঙ্গীবাড়ীতে কেএম বিল্লালের নির্বাচনী গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন  ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাত পাখা প্রতিকের মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল। 


তিনি বলেন, “দেশের তরুণ সমাজকে কর্মমুখী না করতে পারলে উন্নয়ন টেকসই হবে না। ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ  কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে। 


শিল্প ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (২৯জানুয়ারী)  দুপুর ১২ টায় টঙ্গীবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 


এ সময় কেএম বিল্লাল সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তার বক্তব্যে সমর্থন জানান।




  বিষয়:   কেএম বিল্লাল  মুন্সীগঞ্জ–২  বেকারত্ব দূরীকরণ  ইসলামী আন্দোলন বাংলাদেশ  হাতপাখা প্রতীক  নির্বাচনী গণসংযোগ  কর্মসংস্থান  যুব উন্নয়ন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy