বাকেরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে আজ শুক্রবার দিনব্যাপী এক বিশাল 'সম্প্রীতি সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,

2026-01-30T18:47:32+00:00
2026-01-30T18:47:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২৯০)
X

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে আজ শুক্রবার দিনব্যাপী এক বিশাল 'সম্প্রীতি সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক বিভাগীয় কমিশনার বাবু বিজন কান্তি সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বাবু বিজন কান্তি সরকার বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। এখানে বিভেদের কোনো স্থান নেই। বিএনপির রাজনীতি হলো সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন উদাহরণ সৃষ্টি করতে চাই।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক, ও বাকেরগঞ্জ ০৬ বরিশাল আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  আবুল হোসেন খান। তিনি বলেন, "আমি আজীবন মানুষের অধিকারের জন্য লড়াই করেছি। বাকেরগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আজ যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষ ও বিএনপি মানেই উন্নয়ন আর সকল ধর্মের মানুষের নিরাপত্তা।

বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়া-র সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপাল চন্দ্র দাস-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা আহ্বায়ক মন্টু চন্দ্র বৈদ্য, বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক দেবাশীষ রায় কলিন্স, বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু সুনিল কুমার দাস ঝন্টু, বাকেরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতা এবং জেলা কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক বাবু পঙ্কজ কুমার দাস। 

সম্প্রতি সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির, আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া,সদস্য হারুন অর রশিদ সিকদার,  সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, সদস্য রুহুল আমিন জোমাদ্দার, সিকদার অহিদুল ইসলাম স্বপন,  কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল,  উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের প্রায় দুই সহস্রাধিক মানুষ যোগ দেন এই সমাবেশে।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানকে বিজয়ী করতে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy