পুঠিয়ায় তরুণদের সঙ্গে জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগে

2026-01-30T20:38:08+00:00
2026-01-30T20:38:08+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় তরুণদের সঙ্গে জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৫৩)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

শুক্রবার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া বাজার ও কলাহাটা, কানাইপাড়া, হলহলিয়া, গোবিন্দনগর, গন্ডগোহালী, ধোপাপাড়া বাজার, হাড়োখালি, সৈয়দপুর, বারোপাখিয়া, বিলমাড়িয়া ইক্ষু সেন্টার ও বাসুদেবপুরসহ বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান স্থানীয় তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক শিক্ষা বিস্তার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়াতে জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক মন্টু, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার, ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক আব্দুল আজিজ, জামায়াত নেতা অধ্যাপক শাখাওয়াত হোসেন মুন্সী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম ডালিম ও ফজলুর রহমান, জীবন, মুসাব্বিরুল এবং ছাত্রশিবির নেতা ইখলাস কাজীসহ দলীয় নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy