কবরস্থান থেকে মিলল উচ্চমাত্রার বিস্ফোরক!

সিলেট ব্যুরো

সারাবাংলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বন বিভাগের একটি পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক ও লাক্কাতুরা চা

2026-01-30T21:33:38+00:00
2026-01-30T21:33:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কবরস্থান থেকে মিলল উচ্চমাত্রার বিস্ফোরক!
সিলেট ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৫৯)
X

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বন বিভাগের একটি পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক ও লাক্কাতুরা চা বাগানের গলফ ক্লাবের পাশের কবরস্থান থেকে উচ্চমাত্রার বিস্ফোরক এবং অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বন বিভাগের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। সেখানে অব্যবহৃত একটি সেপটিক ট্যাংকের ভেতরে রাখা একটি শপিংব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পাওয়ার জেল এবং ৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এসব উপকরণ উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। 

উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব। এসব বিস্ফোরক সামগ্রী আইনি প্রক্রিয়ার জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের লাক্কাতুরা চা বাগানের গলফ ক্লাবের পাশে অভিযান চালিয়ে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৭০টি গুলিসহ বিদেশি এয়ারগান উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত আলামতগুলো সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy