ভারত থেকে ফিরলেন ১২৮ বাংলাদেশি জেলে, বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে বন্দি বিনিময়ের মাধ্যমে ভারতে আটক থাকা ১২৮ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একই সময়ে বাংলাদেশে আটক ২৩ ভারতীয় জেলেকে হস্তান্তর করা হয়েছে।

2026-01-30T22:02:05+00:00
2026-01-30T22:02:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্দি বিনিময় চুক্তি: দেশে ফিরলেন ১২৮ বাংলাদেশি, গেলেন ২৩ ভারতীয় জেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম   (ভিজিট : ৯০)
X

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু’দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



শুক্রবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি জানান, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৮ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ নৌবাহিনী দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অন্যদিকে, ২০২৫ সালের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।


পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।
এরপর শুক্রবার সকাল ১১টায় উদ্ধারকৃত বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।




  বিষয়:   বাংলাদেশি জেলে  ভারত থেকে জেলে ফেরত  বন্দি বিনিময়  কোস্ট গার্ড  আন্তর্জাতিক সমুদ্রসীমা  আইএমবিএল  বাংলাদেশ ভারত সম্পর্ক  জেলে আটক  মৎস্য আহরণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy