বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে ১১দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজেদুল ইসলাম টঙ্গীবাড়ি

2026-01-31T15:09:53+00:00
2026-01-31T15:09:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ১৯২)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনে ১১দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজেদুল ইসলাম টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিগাঁও  বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

এ সময় তিনি আসন্ন নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, বালিগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার ভুক্তভোগী আমি নিজেও। যানজট নিরসনে আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তা হলো-বাজারের বিপরীতে একটি বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা। 

এ সময় ১১দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy