পাকিস্তানে পৃথক থানায় সশস্ত্র হামলায় ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চালানো ‘সমন্বিত’ হামলায় অন্তত আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ

2026-01-31T16:29:57+00:00
2026-01-31T17:00:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে পৃথক থানায় সশস্ত্র হামলায় ৮ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ১২৬২)
X

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চালানো ‘সমন্বিত’ হামলায় অন্তত আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ একাধিক শহরে এসব হামলা চালানো হয়। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আজ শনিবার (৩১ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৩টায় কোয়েটার কয়েকটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা চালায় সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা। কোয়েটা ছাড়াও পাসনি, মাস্তুং, নুশকি ও গওয়াদার জেলায় একযোগে গুলি ও আত্মঘাতী হামলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কোয়েটাভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, দ্রুত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাগুলো পুরোপুরি সফল হয়নি। হামলাকারীরা পরিকল্পনার অভাবে ভেঙে পড়ে। তবে তিনি নিহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত মন্তব্য করেননি।

হামলার পর কয়েকজন নিরাপত্তা সদস্য অপহৃত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এলাকায় যৌথ নিরাপত্তা অভিযান চলছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এএফপি। 

সংগঠনটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy