পোগলায় দিনব্যাপী ব্যারিস্টার কায়সারের গণসংযোগ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি এমপি হতে চাই কোনো ব্যক্তির জন্য নয়,

2026-01-31T17:15:06+00:00
2026-01-31T17:21:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোগলায় দিনব্যাপী ব্যারিস্টার কায়সারের গণসংযোগ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:২১ পিএম  (ভিজিট : ১৮১)
X

নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি এমপি হতে চাই কোনো ব্যক্তির জন্য নয়, জনগণের সেবক হতে চাই। আমি নিজে দুর্নীতি করবো না, কাউকেও করতে দেব না- ইনশাআল্লাহ। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার পোগলা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, আল্লাহর রহমতে যদি জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে সবার আগে বাংলাদেশ-এই নীতিকে সামনে রেখে কাজ করবো। উন্নয়ন ও সুশাসনের প্রশ্নে কোনো আপস থাকবে না।

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে উঠান বৈঠকগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারীরা জানান, উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রত্যাশা থেকেই তারা এসব বৈঠকে অংশ নিচ্ছেন।

পথসভা ও উঠান বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বলেন, জনগণের শক্তিই তার মূল ভরসা। 

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy