বিএনপি ছাড়া দেশ পরিচালনায় অভিজ্ঞ কোনো দল নেই: তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন জানতে ও দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য

2026-01-31T18:20:06+00:00
2026-01-31T18:20:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি ছাড়া দেশ পরিচালনায় অভিজ্ঞ কোনো দল নেই: তারেক রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন জানতে ও দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা নিয়ে সামনে আসছে। তাঁর ভাষায়, বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার মতো অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দল জানে কীভাবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিতে হয়। মানুষ সবসময় সেই দলের ওপরেই ভরসা করে, যাদের অভিজ্ঞতা আছে এবং যারা বিপদের সময় জনগণকে ফেলে রেখে চলে যায়নি।

তিনি বলেন, দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার ২০২৪ সালের জুলাই–আগস্টে বহু মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলার দায়িত্ব আমাদের সবার।

জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, তিনি চাইলে প্রতিপক্ষ নিয়ে অনেক কথা বলতে পারতেন, যা শুনে উপস্থিত মানুষ হাততালি দিত। তবে এতে দেশের কোনো উপকার হতো না। দেশের সামনে এগিয়ে যেতে হলে অভিজ্ঞতা, আস্থা ও ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, দেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এদের উদ্দেশে তিনি বলেন, যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের ‘গুপ্ত’ হিসেবে চিহ্নিত করতে হবে। কারণ গত ১৬ বছর ধরে তাদের দেখা যায়নি এবং তারা তাদের সঙ্গেই ছিল, যারা একসময় পালিয়ে গেছে।

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, তাঁত ও লুঙ্গির কথা বললে চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনার কথা। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তাঁতশিল্পের সঙ্গে যুক্ত। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের পাঁচটি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy