বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, একিউআই ২২৭, খুবই অস্বাস্থ্যকর বাতাস

অনলাইন ডেস্ক

আবহাওয়া

বায়ুদূষণের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী রাজধানীর একিউআই ২২৭, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

2026-02-01T08:41:21+00:00
2026-02-01T08:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ুর মান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ এএম   (ভিজিট : ৪৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পুরো বিশ্বে বায়ুদূষণে রবিবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টা ২০ মিনিটের দিকে ঢাকার বায়ুর মান ছিল ২২৭। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। 

এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল মিশরের রাজধানী কায়রো। শহরটির স্কোর ২৫২। আর ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাত্তার শহর। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, করাচি এবং কলকাতা।


এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


এদিকে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দূষিত বায়ু ছিল শেরপুরে। সেখানকার স্কোর ছিল ১৬২, যা কি না এয়ার কোয়ালিটি ইনডেক্সের অস্বাস্থ্যকর খেতাব পাই।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।




  বিষয়:   ঢাকা বায়ুদূষণ  এয়ার কোয়ালিটি ইনডেক্স  একিউআই ঢাকা  বায়ুদূষণ বাংলাদেশ  বিশ্বের দূষিত শহর  বায়ুমান 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy