কঙ্গোতে কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত | ভয়াবহ খনি দুর্ঘটনা

আন্তর্জাতিক

আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে কোলটান খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন। রুবায়া খনিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

2026-02-01T09:15:25+00:00
2026-02-01T09:15:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কঙ্গোতে খনি ধসে ২ শতাধিক নিহত
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ এএম   (ভিজিট : ৪৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে একটি কোলটান খনি ধসে ভয়াবহ দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে খনিশ্রমিকের পাশাপাশি নারী ও শিশুরাও রয়েছেন।

শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত সরকারের এক মুখপাত্র লুমুম্বা কামবেরে মুইসা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কঙ্গোর পূর্বাঞ্চলের রুবায়া এলাকায় অবস্থিত খনিতে এই দুর্ঘটনা ঘটে।

রুবায়া খনিটি কোলটান উৎপাদনের জন্য বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ। এখানে বিশ্বের মোট কোলটান উৎপাদনের প্রায় ১৫ শতাংশ উত্তোলন করা হয়। কোলটান প্রক্রিয়াজাত করে মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযানের যন্ত্রাংশ ও গ্যাস টারবাইনসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তির পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। এই ধাতুর ব্যাপক চাহিদার কারণে স্থানীয় জনগণ সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সনাতন পদ্ধতিতে খনিজ উত্তোলনের কাজে যুক্ত থাকেন।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত এলাকাটি ২০২৪ সাল থেকে এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গত বুধবার খনিধসের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিদ্রোহী গোষ্ঠীর এক মুখপাত্র জানান, ভূমিধসের ফলে দুই শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে খনিতে কর্মরত শ্রমিক ছাড়াও আশপাশের এলাকার নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনার পরপরই অনেককে উদ্ধার করা হলেও ভারী বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কঙ্গো সরকারের একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ২২৭ জন নিহত হয়েছেন বলে তাদের প্রাথমিক হিসেবে উঠে এসেছে।




  বিষয়:   কঙ্গো খনি দুর্ঘটনা  কোলটান খনি ধস  কঙ্গো প্রজাতন্ত্র  খনি দুর্ঘটনায় নিহত  কোলটান উৎপাদন  আফ্রিকা খবর 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy