ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে এবং তিনি আশা করছেন, এর মাধ্যমে

2026-02-01T11:39:10+00:00
2026-02-01T11:39:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ১০৯)
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে এবং তিনি আশা করছেন, এর মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে সম্মত হতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে আমরা বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। আমি আশা করি তারা এমন কিছু আলোচনা করবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের ইরানে হামলা নিয়ে মন্তব্যের প্রশ্নে তিনি বলেন, অনেকে এটি মনে করেন, অনেকে মনে করেন না। ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি তারা চাইলে করতে পারে, তবে আমি জানি না তারা করবে কি না।

এর আগে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি শনিবার সামাজিক মাধ্যমে বলেছেন, যুদ্ধের কৃত্রিম আবহের বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে। তবে প্রস্তাবিত আলোচনার বিস্তারিত তিনি জানাননি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy