প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম (ভিজিট : ৫৬)

X
পুরো বিশ্বে বায়ুদূষণে রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী সকাল সাড়ে ৮টা ২০ মিনিটে ঢাকার বায়ুর মান ছিল ২২৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
শীর্ষ অবস্থানে ছিল মিশরের কায়রো (২৫২ স্কোর), আর তৃতীয় স্থানে মঙ্গোলিয়ার উলানবাতার (২১০ স্কোর)। তালিকায় এরপর যথাক্রমে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, করাচি এবং কলকাতা রয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
দেশে সবচেয়ে কম দূষিত বায়ু ছিল শেরপুরে, স্কোর ১৬২, যা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণ বৃদ্ধি পায়।
একিউআই তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।