নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার নির্দেশ সেনাপ্রধানের

ময়মনসিংহ ব্যুরো

জাতীয়

নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে সেনা সদস্যদের আহ্বান জানিয়েছেনসেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই

2026-02-01T17:51:08+00:00
2026-02-01T17:58:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার নির্দেশ সেনাপ্রধানের
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৫:৫৮ পিএম  (ভিজিট : ৫৭)
X

নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে সেনা সদস্যদের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই দিনে তিনি ময়মনসিংহের ত্রিশালে দেশের ক্রীড়াঙ্গনের মাইলফলক প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সেনাপ্রধান এসব কথা বলেন। 

ময়মনসিংহ সফরের শুরুতেই তিনি এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এতে ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান সভায় সেনা সদস্যদের বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্য বজায় রাখতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নাগরিকবান্ধব আচরণ প্রদর্শন করতে হবে। তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy