নিলামেও রোনালদোকে হারালেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফুটবল মাঠে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই নতুন কিছু নয়। তবে এবার সেই লড়াই মাঠ পেরিয়ে পৌঁছাল নিলামের টেবিলে। চেলসি

2026-02-02T12:27:09+00:00
2026-02-02T12:27:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিলামেও রোনালদোকে হারালেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৯২)
X

ফুটবল মাঠে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই নতুন কিছু নয়। তবে এবার সেই লড়াই মাঠ পেরিয়ে পৌঁছাল নিলামের টেবিলে। চেলসি কিংবদন্তি জন টেরির ব্যক্তিগত সংগ্রহে থাকা মেসির একটি পুরোনো জার্সি চড়া দামে বিক্রি হয়েছে, যা ছাড়িয়ে গেছে সিআরসেভেনের জার্সির দামকেও। আমেরিকান নিলাম সংস্থা গোল্ডিনের আয়োজনে অনুষ্ঠিত এই নিলামে টেরি তার ক্যারিয়ার জুড়ে সংগ্রহ করা ৫০টিরও বেশি স্মারক সামগ্রী বিক্রি করেন। 

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগে চেলসি-বার্সেলোনার ম্যাচে ব্যবহৃত লিওনেল মেসির জার্সিটি বিক্রি হয় ১ লাখ ৮৩ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২৫ লাখ টাকায়। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়কার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি জার্সির দাম ওঠে ১ লাখ ১৫ হাজার ৯০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ, মাঠের চিরপ্রতিদ্বন্দ্বীকে নিলামের মূল্যে প্রায় ৮৩ লাখ টাকার ব্যবধানে পেছনে ফেলেছেন এলএমটেন। 

মেসির এই জার্সিটি নিয়ে ইনস্টাগ্রামে স্মৃতিচারণ করেন জন টেরি। তিনি জানান, স্ট্যামফোর্ড ব্রিজে খেলা সেই ম্যাচে মেসির পরা কমলা রঙের কিটটি খুবই বিশেষ ছিল, কারণ বার্সেলোনা খুব কম সময়ই ঐ রঙের জার্সি ব্যবহার করত। টেরি বলেন, ডিফেন্ডার হিসেবে ম্যাচ জুড়েই মেসির কাছাকাছি থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। তাই ম্যাচ শেষের এক-দুই মিনিট আগে ইচ্ছাকৃতভাবেই আরও কাছে যান, যেন ম্যাচ শেষে মেসির শার্টটি সংগ্রহ করতে পারেন। এই জার্সিটি এখন ফুটবল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া শার্ট হিসেবে জায়গা করে নিয়েছে।

নিলামে শুধু মেসি ও রোনালদোর জার্সিই নয়, ফুটবলের আরও অনেক কিংবদন্তির স্মারক সামগ্রীও ছিল। আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির একটি জার্সি, যা তিনি ২০০৩ সালে চেলসির বিপক্ষে ম্যাচে পরেছিলেন, বিক্রি হয় ৯৩ হাজার ৮২০ ডলারে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy