শহীদ ও গুম হওয়াদের স্মরণে বিএনপির ফ্রি ছানি অপারেশন কর্মসূচি

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য

আন্দোলনে শহীদ ও গুম হওয়াদের স্মরণে বিএনপির উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

2026-02-02T19:38:46+00:00
2026-02-02T19:38:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলনে শহীদ ও গুম হওয়াদের স্মরণে বিএনপির ফ্রি ছানি অপারেশন
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৫৩)
ফ্রি ছানি অপারেশন কর্মসূচি
X

ফ্রি ছানি অপারেশন কর্মসূচি


স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গুমের শিকার হয়ে যারা আজও ফিরে আসেননি এবং যারা শহীদ হয়েছেন—তাদের আত্মার মাগফেরাত কামনায় একটি ফ্রি ছানি অপারেশন কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। 

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জীবন উৎসর্গকারী সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক চক্ষু বিশেষজ্ঞ ডা. বেলাল হোসেন নাজিমের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকূল ইসলাম বলেন, গত ১৭ বছরে সিরাজগঞ্জের মেরিসহ হবিগঞ্জ, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ এবং দেশের বিভিন্ন স্থানে শত শত বিএনপি নেতাকর্মী স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি বলেন, “মেরির বলা প্রতিটি কথা আমরা অন্তর দিয়ে অনুধাবন করি। মাত্র পাঁচ মিনিটের জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একবার দেখতে চাওয়ার যে আকুতি—তা আমাদের হৃদয়কে নাড়া দেয়।”

তিনি আরও জানান, মেরির চিকিৎসার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলীয় উদ্যোগে তাকে বিদেশে পাঠানো হলেও তার দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হয়নি। একইভাবে দৃষ্টিশক্তি হারানো শতাধিক নেতাকর্মীর চিকিৎসার ব্যবস্থাও দলীয়ভাবে করা হয়েছে। অনেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাননি; কারও একটি চোখ নষ্ট হওয়ার পর অন্য চোখের দৃষ্টিশক্তিও ধীরে ধীরে কমে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ডা. রফিকূল ইসলাম বলেন, “নতুন এই বাংলাদেশে আমাদের অঙ্গীকার করতে হবে—এভাবে যেন আর কারও দৃষ্টিশক্তি হারাতে না হয়।” তিনি বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে শহীদ ও গুম হওয়াদের স্মরণ করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদুল ইসলাম জন, ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুবুল আলম নীলু, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রনি খান, ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অমি, মাটিকাটা ইউনিট বিএনপির সভাপতি জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাব্বি।

ঢাকা-১৭ আসনের অন্তর্গত ক্যান্টনমেন্ট থানা ও ভাষানটেক থানার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ছানি রোগী বাছাই করে অপারেশন সম্পন্ন করেন ডা. শোয়েব আহমেদ রবিন ও ডা. বেলাল হোসেন নাজিম।





  বিষয়:   বিএনপি ফ্রি ছানি অপারেশন  শহীদ স্মরণ কর্মসূচি  গুম হওয়া ব্যক্তিদের স্মরণ  বিএনপি স্বাস্থ্য কার্যক্রম  মানবিক চিকিৎসা সেবা  রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশ  বিএনপি খবর 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy