দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন

2026-02-03T11:48:03+00:00
2026-02-03T11:48:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ৭০)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কোস্টগার্ড সদরদপ্তরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিতে কোস্টগার্ডের ৩ হাজার ৫৮৫ জনসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, কোস্টগার্ড ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ১০০ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ৪০ জন কোস্টগার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy