দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দায়িত্বকে আমানত মনে করে

2026-02-03T20:37:27+00:00
2026-02-03T20:37:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১০০)
X

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, "দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে হবে।" তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নব নিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, আইসিটি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা। তিনি বলেন, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে, যা একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার দৃষ্টান্ত।

বিশেষ সহকারী উল্লেখ করেন, উপজেলা পর্যায়ে ডিওআইসিটি অফিসগুলোই স্থানীয় জনগণের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি। তাই নাগরিকদের অনলাইন সেবা, নিবন্ধন, তথ্যপ্রযুক্তি ও সাইবার সিকিউরিটি সহায়তায় নব নিয়োগ প্রাপ্তদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যে উপজেলা কার্যালয়গুলোতে ল্যাব সুবিধা, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মাঠপর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়, আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগিতা করা আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি তিনি কর্মকর্তাদের নিজ উদ্যোগে আইটি দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে পারেন।

বিশেষ সহকারী আরও বলেন, সীমাবদ্ধতার মধ্যেও এই নিয়োগ একটি বড় সুযোগ, যা দেশের ডিজিটাল ট্রান্সফরমেশন ও নাগরিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনিয়োগপ্রাপ্তদের মাধ্যমে আইসিটি বিভাগের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেন, দক্ষ, সৎ ও দায়িত্বশীল জনবল গঠনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি নবযোগদানকারীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ অধিদপ্তরের কর্মপরিকল্পনা ও দায়িত্ব পালনে সততা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ জন অফিস সহায়ক নিয়োগ দেয়া হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তাসহ নবযোগদানকারী অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy