বিশ্ব ক্যানসার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্ব ক্যানসার দিবস আজ বুধবার (৪ ফেব্রুয়ারি)। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি

2026-02-04T11:53:13+00:00
2026-02-04T11:53:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্ব ক্যানসার দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ৮১)
X

বিশ্ব ক্যানসার দিবস আজ বুধবার (৪ ফেব্রুয়ারি)। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বিশ্ব ক্যানসার দিবস পালন শুরু হয়েছিল ২০০০ সালে। ফ্রান্সের প্যারিসে ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে এ প্রচেষ্টা শুরু হয়।

দিবসটি পালনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এ রোগ সম্পর্কে জণসাধারণের কাছে সচেতনতা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এ রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণে রয়েছে এই ক্যানসারের নাম। তাই ক্যানসার-সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্বজুড়ে বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়।

গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করেন। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তবে তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy