শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

আগামী কয়েকদিন তাপমাত্রা কমে দেশজুড়ে আবার শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি)

2026-02-04T12:05:36+00:00
2026-02-04T12:05:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৪৫)
X

আগামী কয়েকদিন তাপমাত্রা কমে দেশজুড়ে আবার শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস থাকলেও সামনের সপ্তাহের রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ সময় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

পরবর্তী দিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই বলে জানিয়েছে অধিদপ্তর। সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কুয়াশা পড়তে পারে নদী অববাহিকার কোথাও কোথাও। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy