রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা

2026-02-04T14:57:57+00:00
2026-02-04T14:57:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ৭৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারী)  দিনব্যাপী তিনি দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ি বাজার, নারায়ণপুর, বক্তিয়ারপুর, গুলালপাড়া, ভবানীপুর, আমগ্রাম, স্রিধরপুরসহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে স্থানীয় জনগণের উদ্দেশে মাওলানা মনজুর রহমান বলেন,“দেশে শান্তি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইনসাফভিত্তিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে এবং সংসদে ন্যায় ও সত্যের পক্ষে কথা বলতেই তারা নির্বাচনে অংশ নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আ. মান্নান, দুর্গাপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি মুক্তাদিরসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগ ও পথসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমানের প্রচারণা আরও গতি ও জনসম্পৃক্ততা পেয়েছে বলে মন্তব্য করেন জামায়াত নেতারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy