যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিইং (পার্কিং এলাকা থেকে রানওয়েতে যাওয়া) করার সময় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী

2026-02-04T16:21:16+00:00
2026-02-04T16:31:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যাত্রীবাহী দুই বিমানের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৪:৩১ পিএম  (ভিজিট : ১৩৮)
X

ভারতের মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিইং (পার্কিং এলাকা থেকে রানওয়েতে যাওয়া) করার সময় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী বিমানের ডানার অগ্রভাগের (উইংটিপ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

ডিজিসিএর বিবৃতি অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৯১ এর মধ্যে এই সংঘর্ষ হয়। দুটি বিমানই ন্যারো-বডি এয়ারবাস এ৩২০ মডেলের ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে যাওয়ার জন্য উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল (ট্যাক্সিইং)। ঠিক সেই সময় হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর বিমানটি অবতরণ শেষে পার্কিং এলাকার দিকে যাওয়ার সময় দুই বিমানের ডানার সংঘর্ষ হয়। এতে উভয় বিমানের ধাতব অংশে ফাটল ও দাগ সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পরপরই উভয় বিমানকে পরীক্ষা-নিরীক্ষার জন্য বে-তে ফিরিয়ে নেওয়া হয়। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। সতর্কতা হিসেবে বর্তমানে দুটি বিমানকেই গ্রাউন্ডেড রাখা হয়েছে। কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্ত করে দেখছে ডিজিসিএ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy