প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম (ভিজিট : ৬৩৩)

X
বরিশাল বাকেরগঞ্জে ঐতিহ্যবাহী ভরপাশা ইউনিয়নের প্রফুল্ল বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে।
মঙ্গলবার সকাল নয়টায় জাতীয় পতাকা, বিদ্যালয়ের ও ক্রীড়া পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভসুচনা হয়।
সকাল ৯: ৩০ মিনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণে শপথ পাঠ ও পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করে প্রফুল্ল বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। সকাল দশটায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফুল্ল বিদ্যাপীঠের ও অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ বাবু প্রফুল্ল কুমার দাস। দুপুর ১২:৩০ মিনিটে প্রফুল্ল বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ এবং প্রফুল্ল বিদ্যাপীঠ কতৃপক্ষের অংশগ্রহণে বিদ্যালয় ও অনুষ্ঠান সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফুল্ল বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের যৌথ সঞ্চালনায় ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রফুল্ল বিদ্যাপীঠ এর সভাপতি বাবু প্রফুল্ল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এনামুল হক। বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর। বাকেরগঞ্জ জে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা পরিচালক রুপালী প্রফুল্ল ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী পঙ্কজ কুমার দাস। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দ্বায়িত্ব পালন করেন প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা ইভা রানী দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা বান্ধব পরিবেশ ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি সত্যিই অত্যন্ত ভাগ্যবান যে আমার কর্ম এলাকায় এমন একটি বিদ্যালয় রয়েছে। তিনি আরো বলে্ আমি দেশের যেখানেই বদলী হয়ে যাই সুযোগ পেলেই এই প্রফুল্ল বিদ্যাপীঠ পরিদর্শন করতে আসব।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ এনামুল হক বলেন, এমন ফুলের বাগান রেখে আমার যেতে ইচ্ছে করে না বরং ইচ্ছে করে বারবার ফিরে আসি প্রফুল্ল বিদ্যাপীঠ পরিদর্শনে। তিনি তার সন্তান সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে প্রফুল্ল বিদ্যাপীঠ এ ভর্তি করার আগ্ৰহ প্রকাশ করেন।
মতবিনিময় শেষে শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।