নিউ স্টার্ট চুক্তি নবায়নে পোপ লিওর আহ্বান, উদ্বেগে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের নেতাদের প্রতি নবায়নের আহ্বান জানিয়েছেন পোপ লিও।

2026-02-04T19:24:43+00:00
2026-02-04T19:24:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ‘নিউ স্টার্ট’ চুক্তি নবায়নের আহ্বান পোপ লিওর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৮৭)
পোপ লিও
X

পোপ লিও

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষের মুখে দাঁড়িয়ে, তা নবায়নের জন্য দুই দেশের নেতাদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন পোপ লিও।

বুধবার ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সমাবেশে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নতুন অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করে। এই চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা।

পোপ লিও আরও বলছেন, গুরুত্বপূর্ণ নিউ স্টার্ট চুক্তি শেষ না হতে দেওয়া উচিত। তিনি বলেছেন, এখন ভয় ও অবিশ্বাসের বদলে পারস্পরিক আস্থা ও যৌথ নৈতিকতা বেশি প্রয়োজন, যা মানবতার কল্যাণে সিদ্ধান্ত গ্রহণে পথ দেখাবে।


রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে দীর্ঘ ৫০ বছরের বিধিনিষেধ কার্যত শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি অনানুষ্ঠানিকভাবে আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দেন। তবে বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনও  আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।




  বিষয়:   নিউ স্টার্ট চুক্তি  রাশিয়া যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি  পোপ লিও  পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ  বিশ্ব নিরাপত্তা  অস্ত্র প্রতিযোগিতা  আন্তর্জাতিক রাজনীতি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy