গৃহকর্মীকে নির্যাতন সাফিকুরের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

2026-02-05T10:32:43+00:00
2026-02-05T10:46:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৃহকর্মীকে নির্যাতন সাফিকুরের নিয়োগ বাতিল
বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১০:৪৬ এএম  (ভিজিট : ৯৩)
X

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার।

গত মঙ্গলবার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নিয়োগ বাতিল ও দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, পরবর্তী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানা এই দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় সাফিকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে ড. হুমায়রা সুলতানাকে নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

১১ বছর বয়সী এক গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাফিকুর রহমানকে সস্ত্রীক গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy