ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো

2026-02-05T10:39:06+00:00
2026-02-05T10:47:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউনিফর্মে থাকা অবস্থায় আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১০:৪৭ এএম  (ভিজিট : ৬৭)
X

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে। কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিএএফ ঘাঁটি বাশার, ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন নির্বাচন নিরবিচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমান বাহিনী। নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে। ঘাটিতে অবস্থানরতদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাঁটিতেই থাকতে হবে।

তিনি জানান, এবার প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী। নির্বাচনে বিমানবাহিনীর ৩ হাজার ৭'শ ৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy