৩৬ দিনে ২৪ বার দাম বদল, আজ ভরি কত?

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

বছরের শুরু থেকেই চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশের সোনার বাজার। বিশ্ববাজারের উত্থান-পতনের সঙ্গে তাল মেলাতে গিয়ে দেশের

2026-02-05T11:05:39+00:00
2026-02-05T11:05:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩৬ দিনে ২৪ বার দাম বদল, আজ ভরি কত?
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ৮২)
X

বছরের শুরু থেকেই চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশের সোনার বাজার। বিশ্ববাজারের উত্থান-পতনের সঙ্গে তাল মেলাতে গিয়ে দেশের বাজারে নির্ধারিত দাম এখন ১২ ঘণ্টাও স্থায়ী হচ্ছে না। কখনো দিনে, কখনো রাতে এমনকি মাত্র ৫ ঘণ্টার ব্যবধানেও সোনার দামে পরিবর্তন আসছে। এর ফলে চলতি বছরের প্রথম ৩৬ দিনেই ২৪ দফা সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোনার দামের এই টানা উত্থান-পতনের মধ্যেই গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সাময়িকভাবে কিছুটা স্থিরতা লক্ষ্য করা গেছে। আগের দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই দফায় বড় অঙ্কে দাম বাড়ানোর পর এখন পর্যন্ত নতুন করে আর কোনো পরিবর্তন আনেনি বাজুস। ওইদিন সকালে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা এবং বিকেলে আরও ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়। ফলে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

বুধবার কার্যকর হওয়া এই দামেই বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায়।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) দুই দফায় দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সে সময় ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় নির্ধারণ করা হয়। ওইদিন মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দুইবার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৪ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে। অপরদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়।




  বিষয়:   সোনার দাম  ভরি  বাজুস 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy