পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলেও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি ভারতের বাইরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার

2026-02-05T11:15:35+00:00
2026-02-05T11:15:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ৭৫)
X

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলেও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি ভারতের বাইরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তান দল এতে অংশ নেবে না। এমন সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে ভারতীয় গণমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ।

শাহবাজ শরিফ বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান।

আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। এটি একটি সুপরিকল্পিত ও উপযুক্ত সিদ্ধান্ত।

এই ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে খেলাধুলায় রাজনীতির প্রভাব এবং আঞ্চলিক কূটনৈতিক অবস্থান নিয়ে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy