রাজধানীতে বিএনপির নির্বাচনী সমাবেশ রোববার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী রোববার রাজধানী ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। ওইদিন বেলা ২টায় নয়াপল্টনে এ জনসমাবেশে বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

2026-02-05T13:09:26+00:00
2026-02-05T13:09:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বিএনপির নির্বাচনী সমাবেশ রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ৮৮)
X

আগামী রোববার রাজধানী ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। ওইদিন বেলা ২টায় নয়াপল্টনে এ জনসমাবেশে বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। তিনি আরও জানান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, আগামীকাল শুক্রবার বেলা ৩টায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে।

দেশ ও গণতন্ত্রের জন্য এবারে নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।




  বিষয়:   রাজধানী  নির্বাচনী সমাবেশ  বিএনপি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy