ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা বাকপ্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলপথে ২৫নং বাওনজান রেলব্রীজের পশ্চিম পার্শ্বে ঢাকা গামী ৫৫১নং ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের নীচে ঝাঁপদিয়ে

2026-02-05T13:13:48+00:00
2026-02-05T13:13:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা বাকপ্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ২০৫)
X

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলপথে ২৫নং বাওনজান রেলব্রীজের  পশ্চিম পার্শ্বে ঢাকা গামী ৫৫১নং ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের নীচে ঝাঁপদিয়ে আত্মহত্যা করেছে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার মাসুয়াঘাটা(দত্তপুংগলী) গ্রামের মৃতঃ আঃ জব্বারের বাক প্রতিবন্দ্ধি ছেলে  সুজন হোসেন(৩৫)।

ঘটনার সূত্রে এলাকাবাসী ও স্বজনেরা জানান,নিহত বাকপ্রতিবন্দ্ধি সুজন হোসেন নিজবাড়ি ফরিদপুরের   দত্তপুংগুলী থেকে তার ভগ্নিপতির বাড়ি ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেল স্টেশন এলাকায় উদ্দ্যেশ্যবিহিন  চলাফেরা করে আসছিলেন।

ঘটনার সময়(৪ফেব্রুয়ারী)বুধবার প্রায় সকাল ৬টার দিকে শরৎনগর রেলস্টেশন থেকে রেলপথ বরাবর দিলপাশার গ্রামে তার স্বজনদের বাড়িতে যাওয়ার পথে উল্লেখিত রেলব্রীজের পশ্চিম স্থানে পৌঁছিলে  ঈশ্বরদী- ঢাকা গামী ৫৫১নং ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের নিচে ঝাঁপদিয়ে আত্মহত্যার করে।ফলে  ট্রেনে কেটে  তার দেহ থেকে  মাথা দ্বিখন্ডিত হয়ে ঘটনা স্থলেই মৃত্যুমুখে পতিত হয়।শনিবার সকাল ১০টার দিকে  বাওজান রেলব্রীজ এলাকায় স্থানীয় জনতা  তার মাথাবিছিন্ন  লাশ দেখতে পেয়ে সিরাজগঞ্জ জি আর পি পুলিশকে সংবাদ দিলে ঘটনা স্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

সিরাজগঞ্জ জিআর পি থানার অফিসার ইনচার্জ জানিয়েছে,নিহত সুজন একজন বাকপ্রতিদন্দ্ধি ছিলেন।তিনি বলেন, লাশের ময়না তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy