প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ৫:০৫ পিএম (ভিজিট : ১১২)

X
বাংলাদেশে শেভরন ক্যালটেক্স লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এএইএল) সম্প্রতি ‘ন্যাশনাল লঞ্চ প্যাড ২০২৬’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করেছে। এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যালটেক্সের পার্টনার ও ডিলাররা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে ব্যবসায়িক অগ্রাধিকার নির্ধারণ, অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যপরিকল্পনা ও বাজারের বাস্তবতা তুলে ধরা হয়।
বিশ্বখ্যাত জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের প্রিমিয়াম লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যালটেক্সের সঙ্গে যুক্ত হয়ে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক মানের লুব্রিক্যান্ট সরবরাহ করে আসছে। একই সঙ্গে বৈশ্বিক কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা স্থানীয় বাজারে পৌঁছে দেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের লুব্রিক্যান্টস বিভাগের প্রধান মারুফুল ইসলাম রায়হান ব্যবসার কৌশলগত দিকনির্দেশনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য তুলে ধরেন। তিনি টেকসই প্রবৃদ্ধি, কার্যকর পরিচালনা এবং পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “পার্টনারদের সঙ্গে লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য তৈরি করা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের ব্যবসায় মান, নীতিগত স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পার্টনারশিপ, মানবসম্পদ ও কার্যপ্রক্রিয়ায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে বাজারের পরিবর্তিত চাহিদা পূরণের ওপর জোর দেওয়া হয়।
কর্মসূচির শেষ পর্বে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেরা পারফরম্যান্সের জন্য কয়েকজন ডিলারকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এছাড়া র্যাফেল ড্র ও বিশেষ উপহার বিতরণের মাধ্যমে আয়োজনে অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা আরও বাড়ানো হয়।