মসজিদে জুমার নামাজে ভয়াবহ বোমা বিস্ফোরণ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত

2026-02-06T17:53:17+00:00
2026-02-06T17:53:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মসজিদে জুমার নামাজে ভয়াবহ বোমা বিস্ফোরণ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১১৯)
X

ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এর বরাতে জানা গেছে, শুক্রবার ইসলামাবাদের তারালাই এলাকায় একটি ইমামবাড়ায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী সংস্থার এক হাজারেরও বেশি সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি পূর্বে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ তা নির্ধারণে ফরেনসিক দল কাজ করছে।

বিস্ফোরণের ঘটনায় ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের (ইডি) নির্দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দ্য ডনকে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সম্পূর্ণভাবে সক্রিয় করা হয়েছে। আহতদের দ্রুত পিআইএমএস ও পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত হন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy