নির্বাচন ঘিরে ১১-১২ তারিখ সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ

বুলেটিন ডেস্ক

জাতীয়

ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ

2026-02-07T11:33:11+00:00
2026-02-07T11:33:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন ঘিরে ১১-১২ তারিখ সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ১০৫)
X

ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যবসায়ী সমিতি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানানো হয়।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করায় ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy