টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেখে নিন দুই দলের একাদশ ও অধিনায়কদের মন্তব্য।

2026-02-07T11:22:21+00:00
2026-02-07T11:22:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ৭৫)
 উদ্বোধনী ম্যাচে পাকিস্তান দল
X

উদ্বোধনী ম্যাচে পাকিস্তান দল


শ্রীলঙ্কায় পর্দা উঠল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। শনিবার (৭ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা।

'এ' গ্রুপের ম্যাচে টস জেতার পর সালমান বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। উইকেটে যদি কিছু থাকে, তাহলে সেটা আমরা ব্যবহার করতে চাই। তিন পেসার নিয়ে একাদশ সাজানো হয়েছে। দলটি খুবই ভালো অবস্থানে আছে এবং আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে চাই।’

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘আমরাও আগে বোলিং করতেই চাইতাম, তবে আগে ব্যাট করতে পেরে খুশি। গ্রুপপর্বে চারটি ম্যাচ আছে এবং তিনটি জিততেই হবে। আমরা গত দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় আছি এবং আমাদের দলে অনেক বিকল্প রয়েছে।’

পাকিস্তান একাদশ: সায়েম আইয়ুব, শিহাবজাদা ফারহান, সালমান আলী আঘা (অধিনায়ক), বাবর আজম, উসমান খাজা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), জ্যাক লায়ন, লোগান ফন বিক, রুলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকারেন।




  বিষয়:   টি-টোয়েন্টি বিশ্বকাপ  পাকিস্তান বনাম নেদারল্যান্ডস  টি২০ বিশ্বকাপ টস  পাকিস্তান একাদশ  নেদারল্যান্ডস একাদশ  টি-টোয়েন্টি ক্রিকেট  বিশ্বকাপ ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy