ইরানের সঙ্গে বাণিজ্য করলে সেকেন্ডারি শুল্ক আরোপে ট্রাম্পের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে তাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-02-07T13:41:49+00:00
2026-02-07T13:41:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাহী আদেশ
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর আরোপ করা হবে শুল্ক: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ৯১)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আদেশে স্বাক্ষর করেন তিনি।


তবে এই শুল্ক আরোপ শুরুর ঘোষণা দেননি ট্রাম্প। গতকাল ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিরা। আলোচনার দিনই তিনি এ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। কার্যকর হলে দেশগুলোর ওপর কত শতাংশ শুল্ক আরোপ হবে সেটি স্পষ্ট করেননি তিনি। তবে সংখ্যাটি ২৫ শতাংশ হতে পারে।

ট্রাম্পের আদেশে বলা হয়েছে, "ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য বা সেবা কেনা, আমদানি করা কিংবা সংগ্রহ করা যেকোনো দেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আমদানিশুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।"


আদেশ জারির পর কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে কি না সেটি দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, "বাণিজ্য সচিব যখন নিশ্চিত হবেন যে কোনো দেশ সরাসরি বা অন্য কোনো উপায়ে ইরান থেকে পণ্য বা সেবা কেনাকাটা বা আমদানি করছে, তখন তিনি তার এই সিদ্ধান্তের কথা এবং এর সাথে সম্পর্কিত সকল তথ্য পররাষ্ট্রমন্ত্রীকে জানাবেন।"


গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। যা এখন নির্বাহী আদেশের মাধ্যমে আইনে পরিণত করেছেন তিনি।

সূত্র: আনাদোলু




  বিষয়:   ইরান যুক্তরাষ্ট্র শুল্ক  সেকেন্ডারি শুল্ক  ট্রাম্প নির্বাহী আদেশ  ইরান বাণিজ্য নিষেধাজ্ঞা  মার্কিন শুল্ক নীতি  আন্তর্জাতিক বাণিজ্য 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy