ন্যায়, ইনসাফ ও আধুনিক দেশগড়তে দাঁড়িপল্লা প্রতীকে ভোট দিন: অধ্যাপক মাওলানা আলী আজগার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

দশদলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগার ন্যায়-ইনসাফ, গোলামী ন্যায়,

2026-02-07T13:58:25+00:00
2026-02-07T13:58:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ন্যায়, ইনসাফ ও আধুনিক দেশগড়তে দাঁড়িপল্লা প্রতীকে ভোট দিন: অধ্যাপক মাওলানা আলী আজগার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ১৮৮)
X

দশদলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগার ন্যায়-ইনসাফ, গোলামী ন্যায়, আজাদী ও আধুনিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দানের আহব্বান জানিয়েছেন।

তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে সকল ধর্মাবলম্বীকে নিয়ে শান্তির বাংলাদেশ দেশ গঠন করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বাদমাগরিব উপজেলার পারভাঙ্গুড়া ইউপির ভেড়ামারা বাজার ঈদগাহ ময়দান মাঠে জনাকীর্ণ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

অধ্যাপক মাওলানা আলী আজগার বলেন,জান্নাতের টিকিট মানুষ বিক্রি করতে পারে?জান্নাত তো আল্লাহ দেবেন।আমরা জান্নাতে যাওয়ার পথ কোনটি সেই ইনসাফের পথ দেখিয়ে দিতে পারি।এর মানে জান্নাতের টিকিট বিক্রি নয়।আমরা যখন তাদের সাথে জোট করেছিলাম তখন কি জান্নাতের টিকিট বিক্রি করেছিলাম?

পারভাঙ্গুড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মাওলানা মো. রেজাউল করিম সোনার সভাপতিত্বে এবং বাংলাদেশ যুব ও ক্রীড়া বিভাগের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মো.আব্দুস সাদিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার শাখার সেক্রেটারী ও পাবনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্ময়ক অধ্যাপক এস এম সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমীর ডাঃ মাওলানা মো. মহির উদ্দিন,নায়েবে আমীর মাওলানা মো.মজিবর মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী  আলহাজ্ব মো. হাফিজ উদ্দিন বাহার,বাংলাদেশ জামায়াতে ইসলামী পারভাঙ্গুড়া ইউপি শাখার সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.আব্দুল মালেক।

একই দিনে বাদযোহর ভাঙ্গুড়া ইউপি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত চড়ভাঙ্গুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি জামায়াতের আমীর আহমেদ হালিম মাযহার নূরের সভাপতিত্বে এবং ইউপি জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ আশেকে এলাহী সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দশদলীয় ও জামায়াতে ইসলামী মানোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার।এ সভায়সহ জেলা, উপজেলা ও ইউপি জামায়াতে ইসলামী এবং তার অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy