নির্বাচনে ঢাকার ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ আসনের তথ্য দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অবিহিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর

2026-02-07T16:48:14+00:00
2026-02-07T17:11:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে ঢাকার ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ আসনের তথ্য দিল সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৫:১১ পিএম  (ভিজিট : ১৯৫)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ ও ১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অবিহিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এসএম ফুয়াদ মাসরুর।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে এ কথা বলেন তিনি। 

এসএম ফুয়াদ মাসরুর বলেন, ঢাকা ১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ১৮ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে এরমধ্যে ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ।

এ সময় তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা-যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অন্যদিকে, নির্বাচনকালীন পেশাদারি বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেওয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী।

এছাড়া সংবাদকর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর অনুরোধও করেন ক্যাম্প কমান্ডার।

একনজরে মিরপুর এলাকার নির্বাচনী নিরাপত্তা চিত্র
আসন/ক্যাটাগরিনিরাপত্তা ও ঝুঁকি বিশ্লেষণ
ঢাকা-১৪ ও ঢাকা-১৬ অধিক ঝুঁকিপূর্ণ (Highly Risky)
ঢাকা-১৮ সাধারণ ঝুঁকিপূর্ণ/সতর্ক অবস্থায়
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের হারমোট কেন্দ্রের ১৮ শতাংশ
নিরাপত্তা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy