পাবনা-৫ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন তাঁর

2026-02-07T17:05:52+00:00
2026-02-07T17:05:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনা-৫ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ১০৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে ওভারব্রিজ নির্মাণ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত ইশতেহারে পাবনা সদর আসনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মোট ৭৬টি পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সম্প্রসারণ, কৃষি ও কৃষিভিত্তিক চিকিৎসাসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম।

প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং একটি আধুনিক ও বাসযোগ্য পাবনা গড়াই তাঁর নির্বাচনী অঙ্গীকার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy