মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর প্রচারণা মিছিল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসন প্রার্থীদের প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে

2026-02-07T17:12:13+00:00
2026-02-07T17:17:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর প্রচারণা মিছিল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৫:১৭ পিএম  (ভিজিট : ১৭৫)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসন প্রার্থীদের প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে এ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইনের (ট্রাক প্রতীক) সমর্থনে ঘিওরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঘিওর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে থেকে মিছিল বের হয়ে ঘিওর বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে, মিছিলটি ঘিওরের বাজার এলাকার গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ করে। মিছিলে অংশ নেয়া উৎসুক নেতাকর্মী-সর্মথকদের নানা শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। তারা ট্রাক মার্কায় ভোট ও দোয়া চেয়ে নানা ধরনের শ্লোগান দেন। এ সময় অনেক কর্মী-সমর্থক নিচে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন

উক্ত মিছিলে মানিকগঞ্জ-১ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইনসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ইলিয়াস হুছাইন গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি পদে রয়েছেন।

'রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে সেবা, দায়িত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা'- এই স্লোগানকে সামনে রেখে এ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন প্রায় প্রতিদিনই দলীয় নেতাকর্মী, সমর্থকদের সাথে নিয়ে এই আসনের তিনটি উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায়, গ্রামগঞ্জে ঘুরে-ঘুরে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

মিছিল শেষে এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন সাংবাদিকদের বলেন, 'আমি মানুষের খেদমত করার জন্যই রাজনীতি করতে এসেছি। আমি এই মাটির সন্তান, তাই আমি আপনাদের সুখে-দুখে পাশে থেকে আপনাদের চাই। প্রবাসীরা এবিদেশের রেমিটেন্স যোদ্ধা, কিন্তু তারা পাসপোর্ট অফিসসহ বিভিন্ন জায়গায় নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের এ হয়রানি বন্ধ করতে কাজ করব। ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবর্তনের নিয়তে সর্বদা কাজ করব- ইনশাআল্লাহ। 'দেশ হবে জনতার'- গণঅধিকার পরিষদের এই অঙ্গীকার নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। এ সমস্ত কর্মকান্ড বাস্তবায়নে তাকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy