৪ পদ্ধতিতে দ্রুত ও নির্ভুলভাবে ভোটকেন্দ্রের তথ্য জানার সুযোগ

জাতীয়

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ করতে ভোটার নম্বর ও

2026-02-07T17:30:40+00:00
2026-02-07T17:36:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ পদ্ধতিতে দ্রুত ও নির্ভুলভাবে ভোটকেন্দ্রের তথ্য জানার সুযোগ
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১২৭)
X

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি পদ্ধতি চালু করেছে। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন।

আজ শনিবার (৭ফেব্রুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

নির্বাচন কমিশন জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোটারদের তথ্যপ্রাপ্তি সহজ ও সময় সাশ্রয়ী করতেই এসব সেবা চালু করা হয়েছে।

ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে অ্যাপের মাধ্যমে তথ্য জানতে Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য Play Store বা App Store থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। অ্যাপ চালুর পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। পরে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা প্রদর্শিত হবে।

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য যে কোনও ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে প্রবেশ করে দুইভাবে তথ্য পাওয়া যাবে। একদিকে নির্বাচনি এলাকা ও উপজেলা বা থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে, অন্যদিকে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

এ ছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। এর মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব ও সেখানে পৌঁছানোর পথ সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা সম্ভব।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy