কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ সময়ে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা বেড়েছে। ভোটগ্রহণের

2026-02-07T18:12:23+00:00
2026-02-07T18:12:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগ
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ সময়ে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা বেড়েছে। ভোটগ্রহণের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় মাঠ পর্যায়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে। এই প্রেক্ষাপটে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডভিত্তিক এলাকায় ধারাবাহিকভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। স্থানীয় বাজার, গ্রামাঞ্চল, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি ও দলীয় পরিকল্পনা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

গণসংযোগকালে শরীফুল আলম বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামুখী কার্যক্রম বাস্তবায়নে আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই আমার মূল লক্ষ্য।” তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খনন কর্মসূচিসহ ক্ষুদ্র কৃষকদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নেয়া হবে।

উঠান বৈঠক ও কর্মীসভাগুলোতে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের কাছে পৌঁছানো, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানো এবং ভোটের দিন ভোর সকালে ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
তার সঙ্গে প্রতিটি কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন। তারাও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী বার্তা পৌঁছে দিতে আলাদা আলাদা টিম গঠন করে কাজ করছেন বলেও জানা গেছে।

স্থানীয় কয়েকজন ভোটার জানান, নির্বাচনের আগে প্রার্থীদের সরাসরি এলাকায় উপস্থিত হয়ে কথা বলা ইতিবাচক দিক। তারা এলাকার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, কৃষি সহায়তা ও কর্মসংস্থান নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন।

কুলিয়ারচর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জজ কোর্টের এ.পি.পি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম বলেন, নির্বাচনী প্রচারণার শেষদিন পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় অব্যাহত থাকবে। প্রচারণার শেষ সময়ে দেখা গেছে ধানের শীষের পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy