ঝালকাঠিতে নির্বাচনে প্রস্তুত ৩০৮১ জন আনসার-ভিডিপি

ঝালকাঠি জেলা প্রতিনিধি

জাতীয়

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠিতে প্রস্তুত রযেছে ৩০৮১ জন আনসার

2026-02-07T18:16:12+00:00
2026-02-07T18:16:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে নির্বাচনে প্রস্তুত ৩০৮১ জন আনসার-ভিডিপি
ঝালকাঠি জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৪৫)
X

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠিতে প্রস্তুত রযেছে ৩০৮১ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এরা ঝালকাঠির ৪ টি উপজেলার ২৩৭ টি ভোট কেন্দ্রে নিরাপত্বার দাযিত্ব পালন করবেন।

শনিবার (৭ফেব্রুয়ারি) বেলা সারে ১২ টায় ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের মাঠে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে চলমান প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তরুণ সদস্যদের অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা কর্মকর্তা নিরব বিশ্বাস, রাজাপুর উপজেলা কর্মকর্তা আশালতা, কাঠালিয়া উপজেলা কর্মকর্তা সাইফুন্নাহার, নলছিটি উপজেলা কর্মকর্তা সুরাইয়া বেগমসহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ এই সমাবেশে উপস্থিত ছিলেন।

আনসারের জেলা কার্যালয় থেকে গনমাধ্যমকে  জানানো হয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এ প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।

আরো জানানো হয়, 'সমাবেশে উপস্থিত সকলকে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy